How to Make Money on YouTube Channel: বর্তমান সময়ে স্মার্টফোন এবং ইন্টারনেট এই দুটোই প্রতিটা মানুষের জন্য কম্পালসারি হয়ে উঠেছে।
তাই আপনার হাতে যদি একটি স্মার্টফোন এবং আনলিমিটেড ইন্টারনেট সুবিধা থাকে। একটি ইউটিউব চ্যানেল তৈরি করে নিজের ক্যারিয়ার গড়া শুরু করতে পারেন।
আজকের আমরা জানবো যে! কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায়। এই আর্টিকেলটির মাধ্যমে খুবই কঠিন বিষয় গুলি একদম সহজ করে উপস্থাপন করা হবে। যাতে করে আপনি খুবই দ্রুত ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে নিজেকে সফল একজন ইউটিউবার বা ভিডিও ক্রিকেটার হিসেবে মান্যতা দিতে পারেন।
যেভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করব :
একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে কোন রকমের কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হয় না আপনার হাতে থাকা পুরনো স্মার্টফোন টির সাহায্যে একটি ইউটিউব চ্যানেল খুব সহজেই তৈরি করা যায়।
অবশ্যই মনে রাখতে হবে একটি চ্যানেল তৈরি করার আগে অবশ্যই একটি জিমেইল একাউন্ট তৈরি করে নিতে হবে।
তারপর youtube অফিশিয়াল সাইট কিংবা ইউটিউবের অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে তার ভিতরে ঢুকে আপনার জিমেইল টা দিয়ে লগইন করে নেবেন তারপর আপনার চ্যানেলটি একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে যেমন আপনার চ্যানেলের নাম এবং ক্যাটাগিরি এছাড়া আপনি কিছু এবাউট লিখতে পারেন আপনি কোন কোন বিষয়ে ভিডিও বানাতে চান সেই বিষয়গুলি চ্যানেলের তুলে ধরতে পারেন।
তারপর আপনার সোশ্যাল মিডিয়ার নাম এবং ইউআরএলগুলি এক এক করে এড করতে পারেন যাতে আপনার ভিউয়ার্স আপনার সবগুলো সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকে।
তারপর অবশ্যই আপনার চ্যানেলের জন্য একটি লোগো এবং ব্যানার ডিজাইন করে নিতে হবে। সেটা আপনার কাজ অনুযায়ী আপনি ডিজাইন করে নেবেন তার জন্য যে কোন আইডি র সফটওয়্যার কিংবা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে পারেন।
কোন কোন ক্যাটাগরি নিয়ে ইউটিউবে কাজ করা যায়?
ইউটিউব চ্যানেলটি কমপ্লিট সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর আপনার মনে একটি ভাবনা আসতে পারে যে কোন কোন কাজগুলি করে দ্রুত ইউটিউবে সফল হওয়া যায়।
এর উত্তর হবে ইউটিউবে আপনি সেই কাজগুলি করে দ্রুত সফল হতে পারবেন যেগুলি করতে আপনি অভ্যস্ত এবং আপনার জন্য খুবই সহজ হবে। সেটি হতে পারে কোন ফানি কিংবা এডুকেশন রিলেটেড বা কোন কুকিং রিলেটেড। এক কথায় আপনি যেটি ভালো পারবেন সেটি দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
তবে অল্প সময়ে খুবই দ্রুত youtube এ নিজেকে গ্রহণ করার জন্য বেশ কয়েকটি কাজের কথা এখানে উল্লেখ করা হলো।
1 Product review
2 Education
3 Trending news
4 Podcast
5 Funny comedy
6 Online earning related
এই ৬ ধরনের কাজ করে ইউটিউবে খুবই দ্রুত সফল হওয়া সম্ভব। তবে এমন নয় যে আপনি যে কাজটি পারেন সেটি এই ক্যাটাগরির মধ্যে নেই। তাহলে কি আপনি সফল হবেন না। না তা ঠিক এমনটা নয়। আপনি যে কাজটা জানেন সেই কাজটি দিয়ে শুরু করতে পারেন এবং আপনি খুবই দ্রুত ইউটিউবে সফল হতে পারবেন। ইউটিউবে সফল হতে গেলে অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে চেষ্টা এবং ধৈর্য তার সাথে পরিশ্রম। তারপর আপনি ইউটিউবে সফল হতে পারবেন।
ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম:
মনে রাখবেন এই ইউটিউবের জন্য যে ভিডিওটি তৈরি করবেন সেটি সঠিকভাবে আপলোড দিতে হবে। কোন রকমের ভুল এখানে না করাটাই ভালো।
ভিডিও আপলোড দেওয়ার আগে অবশ্যই আপনার ভিডিওর টপিক অনুযায়ী একটি সুন্দর টাইটেল এবং ডেসক্রিপশন লিখতে হবে। তারপর আপনার ভিডিওর টপিক অনুযায়ী কিছু হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে। আর অতি অবশ্যই আপনার ভিডিওর থাম্বেলটি খুবই আকর্ষণীয় করে তুলতে হবে। কারণ একটি ভিডিও রেংক করার পিছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই ভিডিওর থামবেল। তারপর টাইটেল এবং ডেসক্রিপশন।
এগুলি সুন্দর করে দেয়ার নামই হল ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজ।
তাই অবশ্যই আপনার প্রতিটা ভিডিও সুন্দরভাবে এসইও করার চেষ্টা করবেন। যাতে করে খুবই দ্রুত আপনি ইউটিউবে প্রতিটা ভিডিও রেংকিং করাতে পারেন।
ইউটিউবে কাজ করতে হলে কোন কোন বিষয় গুলি একদম সঠিকভাবে মেনে চলতে হবে?
youtube এর নিয়ম অনুযায়ী আপনি অন্য কারোর কনটেন্ট ব্যবহার করতে পারবেন না। সেটি হতে পারে কোন ভিডিও কিংবা কোন মিউজিক। ইউটিউবের নিয়ম অনুযায়ী যদি আপনি অন্য কারোর কনটেন্ট ব্যবহার করেন। প্রথমত আপনার ভিডিওতে কপিরাইট সমস্যা দেখা দিতে পারে। কিংবা আপনার চ্যানেলের পলিসি গাইড লাইন ট্রাইক আসতে পারে। এতে করে আপনার চ্যানেল পুরোপুরি টার্মিনেট করে দিতে পারে। অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন কোন রকমের কপিরাইট কনটেন্ট ব্যবহার করবেন না।
আমরা এর পরের আর্টিকেলটিতে শিখব এবং জানবো যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হয় অর্থাৎ youtube চ্যানেলটি ইনকামের যোগ্য করে তুলতে হয়।
তার জন্য ঠিক কোন কোন ক্রাইট এরিয়া কমপ্লিট করতে হবে এবং কতদিনের মধ্যে করতে হবে। এই পুরো বিষয়গুলি একদম সহজ করে বোঝানোর জন্য পরবর্তীতে একটি আর্টিকেল দেয়া হবে।
ধন্যবাদ।


0 মন্তব্যসমূহ